ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাবা হলেন ‘হাবু ভাই’খ্যাত চাষী আলম

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি নিজের নামের চেয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই নামে বেশ পরিচিত। তার ঘর আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্রসন্তান । বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি নিজে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।


চাষী আলম গত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে বছরই ২৪ আগস্ট তার গায়েহলুদের অনুষ্ঠান হয়। চাষী আলমের স্ত্রী তুলতুল ঢাকার মেয়ে এবং স্নাতক সম্পন্ন করেছেন।


জানা যায়, তার এক ভাগনে চাষী অভিনয়ের ভক্ত। একদিন উত্তরার একটি দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষী আলম। তখন ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিলেন। চাষীকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তোলেন। সেদিন চটপটির দোকানেই তাদের প্রথম পরিচয়। এর কিছুদিন পর ফোনে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়। তারপর সম্পর্ক থেকে বিয়ে। 

ads
ads
ads

Our Facebook Page

↑